Main Menu

ইবি বঙ্গবন্ধু পরিষদের নির্বাচন সম্পন্ন

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ কার্যনির্বাহী নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু পরিষদ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. কাজী আখতার হোসেন এ ফল ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের প্রফেসর ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ ও সাধারণ সম্পাদক হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. কাজী আখতার হোসেন। এছাড়াও বাংলা বিভাগের প্রফেসর ড. রবিউল ইসলাম ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. শাহিনূর রহমান সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু পরিষদ নির্বাচন আগামী ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণের জন্য নির্ধারিত হয়েছিলো। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একটি করে বৈধ মনোনয়নপত্র জমা হওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

Share





Related News

Comments are Closed