Main Menu

করোনাভাইরাস সন্দেহে সিলেটে প্রবাসী কোয়ারেন্টাইনে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুবাই ফেরত এক প্রবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ওই প্রবাসী গত ২৯ ফেব্রয়ারী দুবাই থেকে দেশে ফেরেন। এরপর তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হন। এর চিকিৎসা নিতে বুধবার (৪ মার্চ) দুপুরে তিনি সিলেট নগরীর রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। প্রবাসী হওয়ায় করোনাভাইরাসে আক্রান্তের আশঙ্কা রয়েছে এমন সন্দেহ থেকে তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়।

কিন্তু তিনি ঢাকায় না গিয়ে নগরের একটি বাসায় অবস্থান করেন। পরে রাতে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, তার জ্বর এবং বিদেশ ফেরত হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাই তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মেডিকেল বোর্ড গঠন করে তাকে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

Share





Related News

Comments are Closed