Main Menu

পরিচয় মিলেছে গোলাপগঞ্জে উদ্ধার সেই লাশের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে উদ্ধার হওয়া মস্তকবিহীন লাশের পরিচয় পাওয়া গেছে। মাথাবিহীন পাওয়া লাশটি উপজেলার এক রিকশাচালক কিশোরের। তার নাম শাওন আহমদ (১৭)। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১০টায় নিহত শাওনের ভাই সাগর আহমদ থানায় এসে পোশাক দেখে লাশটি শনাক্ত করেন।

শাওন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালীউড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছোট ছেলে। বর্তমানে তারা ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামে বসবাস করে আসছেন। শাওন আহমদ রিকশা চালাতো বলে তার ভাই জানান।

এর আগে ৩ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গোলাপগঞ্জের হাজীপুর ঘনশ্যাম গ্রামের স্থানীয় একজন কৃষক সুরমা নদীর পাশের ডোবায় মাটিতে মাথা পোতা অর্ধগলিত লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

সাগর আহমদ বলেন, শাওন আহমদ গত ২১ ফেব্রুয়ারি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এরপরদিন শাওন যে অটোরিকশা ভাড়ায় চালাতো সেটি পরিত্যাক্ত অবস্থায় লক্ষীপাশা ইউনিয়নের একটি সড়কের পাশে পাওয়া যায়। এটি পাওয়ার পর সাগর আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য বলেন, নিহত কিশোরের লাশ সনাক্ত করেছে তার পরিবার। বুধবার ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।

Share





Related News

Comments are Closed