লন্ডনে সন্ত্রাসী হামলায় সিলেটি কিশোরের মৃত্যু
প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে সন্ত্রাসী হামলায় শানুর আহমেদ দাইয়ান (১৬) নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত শানুর আহমেদ দাইয়ান (১৬) সিলেট নগরীর হাউজিং এস্টেটের বাসিন্দা শরিফ আহমেদের বড় ছেলে এবং এবং সাবেক ইউপি চেয়ারম্যান শফিক উদ্দিন আহমদ-এর নাতি। তাদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী গ্রামে বলে জানা গেছে।
দাইয়ানের চাচা সিলেটের সাবেক ছাত্রদল নেতা বর্তমানে লন্ডন প্রবাসী জাহেদ আহমদ তার ফেইসবুক ওয়ালে দাইয়ানের মৃত্যুর তথ্য তুলে ধরেছেন।
জাহেদ জানিয়েছেন, দায়ানের মরদেহ গ্যালিয়ন্স রিচ ডিএলআর স্টেশনের (গুগল স্ট্রিটভিউ) কাছে পাওয়া গিয়েছিল। মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে পুলিশ।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, দায়ানের মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী সাংবাদিকদের জানান দাইয়ানের মৃত্যুর বিষয়ে তিনি অবহিত হয়েছেন। তবে, কি কারণে সে নিহত হয়েছে তা জানা যায়নি।
জানা যায়, দাইয়ান গত সোমবার রাতে লন্ডনের বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে আর বাসায় ফিরেনি। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সেখানকার কোন এক স্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে সন্ত্রাসী হামলায় তার মৃত্যু হতে পারে। তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed