Main Menu

নোয়াখালীতে পিকআপচাপায় মা-মেয়ের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপচাপায় সিএসজি চালিত অটোরিকশায় থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মজুমদারহাট এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরওয়ারিশপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার ও তার মেয়ে নিধি (০২)।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ চৌধুরী জানান, অটোরিকশাটি চৌমুহনী থেকে আপানিয়ায় যাচ্ছিল। সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মজুমদারহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাদের চাপা দেয়।

এতে স্কুল শিক্ষিকাপলি রানী ও তার মেয়েসহ পাঁচজন আহত হন।

তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed