মাধবপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আদাঐর গ্রামের নিকটে একটি অটোরিকশার ধাক্কায় আহত বৃদ্ধ শাহাজাহান মুন্সী আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন।
তিনি মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে শাহাজাহান মুন্সী একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ানোর সময় দ্রুত গতিতে আসা অপর একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা আহত অবস্থায় শাহাজাহান কে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ৫দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার বিকেল ৪টার দিকে মারা যান তিনি।
আদাঐর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাবুল মিয়া এর সত্যতা নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed