ছাতকে মোদির কুশপুত্তলিকা দাহ
হাসান আহমদ,ছাতক (সুনামগঞ্জ) থেকে: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক দিল্লির মুসলমানদের গণহত্যা, নির্যাতন, মসজিদ গুলোতে অগ্নি সংযোগের প্রতিবাদে সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ২টায় উপজেলার গোবিন্দগঞ্জে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনজুমানে আল ইসলাহ ছাতক উপজেলা (উত্তর) শাখার সভাপতি মাওলানা এম এ মতিনের সভাপতিত্বে ও উপজেলা (উত্তর) তালামীযের সহ-সাধারণ সম্পাদক এইচ এম আবদুল বাছিতের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় তালামীযের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ মিনার, গোবিন্দগঞ্জ কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল ফজল ত্বোহা, জেলা তালামীযের অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, সহ-অফিস সম্পাদক ইসলাম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, তালামীয সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মতিউর রহমান, সিলেট সদর পশ্চিম উপজেলা সভাপতি রইছ উদ্দিন, ছাতক পৌর সভাপতি জাহিদ হাসান লিটন, ছাতক উপজেলা (উত্তর) তালামীযের সভাপতি আলী আহমদ নাঈম, সাবেক সহ সভাপতি হাফিজ শাহজাহান আহমদ শাহান, ছাতক দক্ষিন উপজেলা তালামীযের অর্থ সম্পাদক মাসহুদ উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুল মুহিব, আল ইসলাহ ছাতক (উত্তর) শাখার সহ-সভাপতি মাওলানা নজমুল হক নসিব, সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ লতিফি, সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করীম, প্রচার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান বাবলু, তালামীয গোবিন্দগঞ্জ কলেজ শাখার সভাপতি আলী আসগর, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, সুনামগঞ্জ জেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ, সাবেক তালামীয নেতা মাওলানা অনোয়ার হোসেন জালালী, ছাতক উপজেলা তালামীযের সাবেক সভাপতি কাজি রেজাউল করিম রেজা, রাধানগর দাখিল মাদরাসার শিক্ষক মাস্টার তারেক আহমদ, জসিম উদ্দিন, বিল্লাল আহমদ নয়ন, সুফিনগর দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, ধারণ নতূনবাজার দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল মুমিন, মাওলানা শাহিন আলম, আল ইসলাহ নেতা হাফেজ আশিক উদ্দিন প্রমুখ।
এর আগে গোবিন্দগঞ্জ কলেজ জামে মসজিদ এলাকা থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্ট এলাকায় সমাবেশে মিলিত হয়। সভায় শেষে বিক্ষাভকারিরা মোদির কুশপুত্তলিকা দাহ করে তার দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানান।##
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed