সাধারণ মানুষও মোদীকে সম্মান জানাবে: পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ঢাকায় আসবেন, তখন তাকে সরকার সর্বোচ্চ সম্মান জানাবে- এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বাংলাদেশের সাধারণ মানুষও মোদীকে সম্মান জানাবে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সিলেটের ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, যারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করছেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। গণতান্ত্রিক দেশে সবার মতামত জানানোর অধিকার আছে। তবে আমাদের স্বাধীনতা যুদ্ধের বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মানই জানাবে সরকার। বাঙালি বরাবরই অতিথিপরায়ণ, তাই অতিথিকে সম্মান জানাবে এদেশের সাধারণ মানুষও।
এসময় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা আজাদুর আজাদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান আফসর আহমদ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার দুপুরেই একদিনের সফরে সিলেট আসেন পররাষ্ট্রমন্ত্রী। সিলেটে পৌঁছে তিনি সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার দেবাইরবহর পূর্বপাড়া গ্রামের সড়কের ‘হেরিংবোন বন্ড ইট সলিং’ কাজ পরিদর্শন করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed