Main Menu

সিলেটের তিন জেলায় যুবদলের কমিটি বিলুপ্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা যুবদলের ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সিলেটের তিন জেলার পাশাপাশি পঞ্চগড় জেলার ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও পঞ্চগড় জেলার উপজেলা, থানা ও পৌর ইউনিট কমিটি সমূহ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

জেলা সমূহকে কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিট সমূহের আহ্বায়ক কমিটি গঠন করার জন্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্দেশ দিয়েছেন।

Share





Related News

Comments are Closed