সুনামগঞ্জে বিআরটিসির বাস খাদে, আহত ২০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের পৌর শহরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসির বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে কুমিল্লাগামী একটি বিআরটিসি বাস সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
এসময় বিআরটিসির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত যাত্রীদের আহত অবস্থায় সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এব্যাপারে সুনামগঞ্জ সদর উপজেলার আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সনজুর মুর্শেদ বলেন, আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়ে। ধারণা করা হচ্ছে বাসটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed