বাকিতে সিগারেট না দেওয়ায় বৃদ্ধ খুন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সিগারেট বাকিতে না দেওয়ায় যুবকের হামলায় হোরন আলী (৬০) নামে এক দোকান মালিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ ফেব্রয়ারী) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুল কাইয়ুম জানান, গত রোববার বিকেলে উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামের হোরন মিয়ার টং দোকান থেকে বাকিতে সিগারেট কিনতে যায় একই গ্রামের আকছির মিয়ার ছেলে নাঈম মিয়া। এ সময় দোকান মালিক হোরন মিয়া বাকিতে সিগারেট দিবা না বললে নাঈম মিয়া ক্ষিপ্ত হয়। ওইদিন বিকেলে হোরন মিয়া মাধবপুর থেকে বাড়িতে যাবার পথে নাঈম মিয়া হোরন মিয়ার উপর হামলা করে। এতে হোরন মিয়ার মাথায় আঘাত পান। আহত অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সোমবার সকালে হোরন মিয়ার শাররীক অবস্থার অবনতি হলে হোরন মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোমবার দুপুরে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed