আগের মতোই বুয়েটে ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আগের মতোই স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মানে দাঁড়াল, তারা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাচ্ছে না।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বুয়েটের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় এ সিদ্ধান্ত হয়।
বুয়েটের শিক্ষা পরিষদের সদস্য ও ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, বুয়েট দীর্ঘদিন ধরেই যে পদ্ধতিতে পরীক্ষা নিয়ে আসছে, সেভাবেই পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
ইউজিসির কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাওয়া না যাওয়ার বিষয়ে সরাসরি কিছু না বলে মিজানুর রহমান জানান, আগে যেভাবে হয়েছে, এবারেও সেভাবেই ভর্তি পরীক্ষা নেবেন তারা।
বুয়েট প্রথমে শিক্ষার্থীদের কাছে আবেদন আহ্বান করে। এরপর সেগুলো প্রাথমিক বাছাই করে নির্ধারিতসংখ্যক পরীক্ষার্থী নিয়ে ভর্তি পরীক্ষা নেয়। এর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করে।
গত ২৩ জানুয়ারি দেশের সব কটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে সমন্বিতভাবে ভাবে ভর্তি পরীক্ষার প্রাথমিক সিদ্ধান্ত নেয় ইউজিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ ৫টি বড় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে অনাগ্রহ দেখিয়ে আসছিল। এ জন্য তারা নতুন এ পদ্ধতিতে যাওয়ার বিষয়ে কোনো কথা দেয়নি। এর মধ্যে কিছুদিন আগেই ইউজিসির আরেক সভায় সমন্বিত পদ্ধতির পরিবর্তে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বুয়েটের উপাচার্যরা জানান, এ বিষয়ে তাদের নিজেদের শিক্ষা পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে তাদের মতামত জানাবেন।
ইউজিসির চাওয়া, ২৬ ফেব্রুয়ারির মধ্যে এ মত জানাতে হবে। এর মধ্যেই গতকাল বুয়েটের শিক্ষা পরিষদ আগের মতোই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed