ওসমানীর সমাধিতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলী
বৈশাখী নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে রোববার বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশন সিলেট এরিয়ার উদ্যোগে বঙ্গবীরের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এসইউপি এনডিইউ পিএসসি এর নেতৃত্বে একদল চৌকস দল গার্ড অফ ওনারের মাধ্যমে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় বিউগলের সুরে জাতীয় পতাকা অর্ধনমিত ও পুনরায় উত্তোলন করা হয়।
অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় সিলেট এরিয়ার সকল উর্দ্ধতন সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed