Main Menu

ডাকঘরে সঞ্চয়ের সুদ হার কমিয়ে অর্ধেক

বৈশাখী নিউজ ডেস্ক: পোস্ট অফিস বা ডাকঘরে সঞ্চয়ের সুদ হার কমিয়েছে সরকার। প্রায় অর্ধেকে নেমে এসেছে ডাকঘরে সঞ্চয়ের মুনাফা। আগামি এপ্রিল মাস থেকে ব্যাংক ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনার প্রস্তুতি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। ইতিমধ্যেই ৬ শতাংশে আমানত সংগ্রহের ঘোষণা দিয়েছে অধিকাংশ ব্যাংক। এই অবস্থায় ডাকঘরে আমানতের সুদহার বেশি হলে ব্যাংকিং খাতে তারল্য সংকটের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারী) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সঞ্চয় অধিশাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্ট অফিসে সঞ্চয়কৃত ফিক্স ডিপোজিট (এফডিআর) এর এক বছর মেয়াদি আমানতের সুদ নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ। দুই বছর মেয়াদে সাড়ে ৫ এবং ৩ বছর মেয়াদী এফডিআরে মুনাফা পাওয়া যাবে ৬ শতাংশ।

এতদিন এক বছর মেয়াদি এফডিআর এর বিপরীতে মুনাফা ছিল ১০ দশমিক ২ শতাংশ, ২ বছর মেয়াদি আমানতের মুনাফা ১০ দশমিক ৭ শতাংশ এবং ৩ বছর মেয়াদি আমানতের মুনাফা ছিল ১১ দশমিক ২৮ শতাংশ।

অন্যদিকে ছয় মাস অন্তর অন্তর মুনাফা তোলা যায় এমন আমানতেও সুদহার পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে এক বছর মেয়াদি আমানতের সুদ হবে ৪ শতাংশ, ২ বছর মেয়াদি সাড়ে ৪ শতাংশ এবং ৩ বছর মেয়াদি আমানতের সুদ নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ। ইতিপূর্বে এরূপ আমানতের সুদ হার ছিল ৯ শতাংশ, সাড়ে ৯ শতাংশ এবং ১০ শতাংশ।

Share





Related News

Comments are Closed