চীন ফেরত ৩১২ বাংলাদেশি সুস্থ: আইইডিসিআর
বৈশাখী নিউজ ডেস্ক: নিবিড় পর্যবেক্ষণের পর চীনের উহান থেকে ফেরত আসা ৩১২ জন বাংলাদেশিকে ছেড়ে দেয়া হচ্ছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর থেকে তাদের এক এক করে ছেড়ে দেওয়া হবে। এরপর তারা বাড়ি ফিরতে পারবে।
এদিকে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, প্রায় দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা ৩১২ বাংলাদেশি সুস্থ আছেন। তাদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদফরর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বাংলাদেশে আসার পর রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আজ তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন পূর্ণ হবে। আজই তাদের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা করা হবে দেহে করোনা ভাইরাস রয়েছে কিনা তা চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার জন্য। পরীক্ষাটি শনিবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলতে পারে।
আশকোনা হজ্জ ক্যাম্পে থাকা বাংলাদেশিদের যেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে না হয় সেজন্য গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের পরিচয় প্রকাশ না করার আহ্বান জানিয়েছে আইইডিসিআর। তাদের পরিচয় প্রকাশ করে সংবাদ প্রচারে গণমাধ্যমকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
পরীক্ষা শেষে আজ রাতের মধ্যেই এই বাংলাদেশিরা নিজ নিজ বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক। তবে বলেছেন, কেউ চাইলে ক্যাম্পে আগামীকাল রোববার পর্যন্ত অবস্থান করতে পারবেন। তারা সুস্থ হলেও সতর্কতাস্বরূপ ক্যাম্প ত্যাগের সময় তাদেরকে বিশেষ মাস্ক দেয়া হবে বলেও জানানো হয়েছে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed