সিলেটে গণধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে গণধর্ষণ মামলার দুই এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে-এসএমপির জালালাবাদ থানাধীন গালমশাহ এলাকার মাসুক মিয়ার পুত্র আব্দুল কাদির ওরফে বাদশা (২৫) এবং একই থানার ভগতিপুর গ্রামের মৃত মতলিরে পুত্র মুহিবুর (৩০)।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ এর দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ্ আলম নেতৃত্বে পুলিশ বুধবার (১২ ফেব্রয়ারী) বেলা আড়াইটায় ওই দুটি গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ ফেব্রুয়ারি রাত ১২টা ১০ মিনিটে জালালাবাদ থানাধীন খসরপুর সাকিনস্থ কেরামত আলীর বাড়ির পূর্ব পাশের রাস্তা সংলগ্ন ক্ষেতের জমিতে গণধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। জালালাবাদ থানার মামলা নং-১৩ তাং-১২/০২/২০২০ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোধনী-২০০৩) এর ৯(৩)/৩০ ধারা। পরবর্তীতে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এজহারনামীয় পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed