তুরস্কে ১৩৫ বাংলাদেশি ও পাকিস্তানি আটক
প্রবাস ডেস্ক: তুরস্কের ইস্তানবুলে ১৩৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতরা বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বুধবার (১২ ফেব্রয়ারী) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, অবৈধ অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে প্রচেষ্টার অংশ হিসেবে বুধবার ইস্তানবুলে এক অভিযান পরিচালনা করে পুলিশ। ওই অভিযানেই তাদের আটক করা হয়। আটককৃতদের পরে আইনি প্রক্রিয়ার জন্য প্রাদেশিক অভিবাসন দফতরে পাঠানো হয়।
২০১৯ সালে রেকর্ড সংখ্যক চার লাখ ৫৪ হাজার ৬৬২ অবৈধ অভিবাসী বা অভিবাসন প্রত্যাশীকে আটক করে তুরস্ক। এদের মধ্যে প্রায় ৬০ হাজার মানুষকে আটক করা হয় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময়। এর আগের বছর ২০১৮ সালে দুই লাখ ৬৮ হাজার জনকে আটক করা হয়। ২০১৬ ও ২০১৭ সালে আটক হয় এক লাখ ৭৫ হাজার করে অবৈধ অভিবাসী। তার আগের বছর ২০১৫ সালে এ সংখ্যা ছিল এক লাখ ৪৬ হাজার।
এছাড়া মানবপাচারের দায়ে তুরস্কে গত পাঁচ বছরে প্রায় ২৮ হাজার জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed