নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র নতুন কমিটি
প্রবাস ডেস্ক : নিউইয়র্কের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন “হৃদয়ে বাংলাদেশ”র নতুন কমিটি গঠিত হয়েছে। প্রবাস প্রজন্ম সহ মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয়ে গঠিত সংগঠনটির সভাপতি পদে সাইদুর রহমান লিংকন এবং সাধারণ সম্পাদক পদে পল্লব সরকার পুনর্নির্বাচিত হয়েছেন।
নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে স্টারলিং-বাংলাবাজার এভিনিউর এশিয়ান পার্টি হলে ১১ ফেব্রয়ারী সোমবার অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় হৃদয়ে বাংলাদেশ’র ১৬ সদস্যের নয়া কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সভাপতি সাইদুর রহমান লিংকন, সহ সভাপতি বদরুজ্জামান রুহেল, সাধারণ সম্পাদক পল্লব সরকার, যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, অর্থ সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, আপ্যায়ন সম্পাদক মাসুদ ফকির, প্রচার সম্পাদক মোতাসিন বিল্লাহ তুষার, সাংস্কৃতিক সম্পাদক শারমিন রহমান তানিয়া, সমাজ কল্যাণ সম্পাদক নীলোৎফল সরকার ধ্রæব, দপ্তর সম্পদক মার্গারেট মল্লিক, কার্যকরী সদস্য মাসুদুর রহমান শাহিন, ফয়সাল আহমেদ, শারমিন মিথিলা বাঁধন, পাপিয়া সুলতানা এবং আতিয়া বিনতে আজিজ লিয়া।
সভায় ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন : যুদ্ধবন্ধী আব্দুর রহমান, আল আমিন বাবু, আব্দুর রহিম বাদশা, মামুন রহমান ও শামীম আহামেদ।
হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পল্লব সরকার ও উপদেষ্টা শামীম আহামেদের পরিচালনায় সভায় কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যরা ছাড়াও অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, বিবিএ সভাপতি এ ইসলাম মামুন প্রমুখ।
নবনির্বাচিত কর্মকর্তারা বলেন, হৃদয়ে বাংলাদেশ প্রবাসে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস অব্যাহত রাখবে। উদ্যোগী হবে কল্যাণমুখি সামাজিক কর্মকান্ডেও। তারা প্রবাস প্রজন্ম সহ মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনটির সভাপতি সাইদুর রহমান লিংকন এবং সাধারণ সম্পাদক পল্লব সরকার সকলের সহযোগিতা কামনা করে হৃদয়ে বাংলাদেশকে প্রবাসে একটি আদর্শ সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা সংগঠনটি নামের সাথে কাজের মিল রেখে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের উপযোগি কর্মসূচি গ্রহণের মাধ্যমে আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed