Main Menu

মীর মশাররফ হলের পুনর্মিলনী ১৪ ফেব্রুয়ারি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন আবাসিক হলের ১ম পুনর্মিলনী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বেলা এগারোটায় হলের কমনরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক ও মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুণর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শেখ মনোয়ার হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের পারষ্পারিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করে সামজিক দায়বদ্ধতাকে প্রতিপালনের লক্ষেই এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন।’ এসময় তিনি সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে হল সংলগ্ন একটি সমৃদ্ধ পাঠাগার স্থাপনের সহ বিভিন্ন সহযোগীতামূলক পরিকল্পনার কথা জানান।

পুনর্মিলনী উপলক্ষ্যে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে প্রথম পর্বে থাকছে সকাল সাড়ে আটটায় উপহার সামগ্রী বিতরণ, দশটায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, সাড়ে দশটায় আড্ডা ও পিঠা উৎসব। দ্বিতীয় পর্বে থাকছে বিকাল তিনটায় স্মৃতিচারণ, সাড়ে চারটায় র‌্যাফেল ড্র, সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট এবং রাত নয়টায় আতশবাজি উৎসবের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।

সংবাদ সম্মেলনে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুর রহমান, সিনেট সদস্য মো. সোহেল রানা, হলের দায়িত্বে থাকা শিক্ষকবৃন্দ এবং হলের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৭৩ সালে সর্ব বৃহৎ আবাসিক হল হিসেবে নির্মিত হয় মীর মশাররফ হোসেন হল। দীর্ঘ ৪৮ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এর ১ম প্রথম পুনর্মিলনী। পুনর্মিলনীতে বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ থেকে ৪৮ ব্যাচ পর্যন্ত মোট ২৪৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

Share





Related News

Comments are Closed