Main Menu

শেরপুরে গাড়ি চাপায় নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: শেরপুর সদর উপজেলায় গাড়ি চাপায় এক নারীসহ দুই পথচারীর প্রাণ গেছে।

মঙ্গলবার (১১ ফেব্রয়ারী) ভোর ৫টার দিকে তারাকান্দি বাজারের কাছে শেরপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিমুলতলীর তারাকান্দি এলাকার আবদুল গফুরের ছেলে জাফর আলী (৫৫) একই এলাকার শহীদুল ইসলামের স্ত্রী খুকি বেগম (৪০)।

শেরপুর সদর থানার এসআই মো. রুবেল মিয়া বলেন, নকলা উপজেলা থেকে শেরপুরগামী একটি গাড়ির চাপায় দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

তবে গাড়িটি কোন ধরণের বাহন ছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed