সাগরে রোহিঙ্গাদের নিয়ে ট্রলারডুবি, নিহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সেন্ট মার্টিন থেকে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ওই ঘটনা ঘটে।
কোস্ট গার্ড সেন্ট মার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ঘটনাস্থল থেকে ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নারী ও শিশুসহ ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। কোস্ট গার্ড সদস্যদের পাশাপাশি নৌবাহিনীর জাহাজ সেখানে আছে।
কোস্ট গার্ড কর্মকর্তাদের ধারণা, মালয়েশিয়া যাওয়ার আশায় পাচারকারীর খপ্পড়ে পড়ে ওই ট্রলারে চড়েছিলেন রোহিঙ্গারা।
তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তারা জানাতে পারেননি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed