জোড়া লাগানো সেই জমজ শিশু দু’টির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয়া পেট জোড়া লাগানো জমজ শিশু হান্নানা ও রুহামা অবশেষে মারা গেছে। রোববার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটি মারা যায়।
গত ২৫ জানুয়ারি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জোড়া কন্যা শিশুর জন্ম দেন গোয়াইনঘাট উপজেলার ফতেপুর গ্রামের হাফেজ মামুনুর রশিদের স্ত্রী ফাতেমা বেগম। তবে ওই দুই নবজাতকের সব অঙ্গপ্রত্যঙ্গ আলাদা ও কার্যকর থাকলেও একটি মাত্র লিভার ছিল।
চিকিৎসকরা বলছিলেন, শিশু দু’টিকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা সম্ভব। তবে এজন্য তাদের ঢাকায় নিতে হবে। কারণ, অস্ত্রোপচারের পর ‘নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট-এনআইসিইউ’ এনআইসিইউ সার্পোটের প্রয়োজন পড়তে পারে; যা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেই। পরে তাদের পরিবার গত ২ ফেব্রুয়ারি তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তাদের দু’জনের মৃত্যু হয় বলে জানান তাদের মামা নজরুল ইসলাম। এরপর বিকেলেই তারা শিশু দু’টিকে নিয়ে সিলেটে বাড়িতে ফিরে আসেন। জানাযা শেষে তাদেরকে গ্রামের কবরস্থানেই দাফন করা হয়েছে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed