তৃষ্ণা রানীর মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে আলোচিত এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণা রানীর মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
রোববার (৯ ফেব্রয়ারী) দুপুরে উপজেলার মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাগডোকরা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সিরাজুল ইসলামকে (৫৮) গ্রেফতার করে ডোমার থানা পুলিশ।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে মৃত তৃষ্ণা রানীর বাবা দুলাল রায় হত্যার প্ররোচনার দায়ে ডোমার থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-০৮।
উল্লেখ্য: গত ২ ফেব্রয়ারী ওই বিদ্যালয়ের মেধাবী ছাত্রী এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণা রানী রায় (১৫) প্রবেশ পত্রে বানিজ্য বিভাগের জায়গায় প্রধান শিক্ষকের অবহেলায় মানবিক বিভাগ লেখা আসে। তৃষ্ণা রানী এর প্রতিবাদ করায় প্রধান শিক্ষক রাগান্নিত ভাষায় তৃষ্ণাকে অপমান অপদস্ত করে স্কুল থেকে বের করে দেয়। শেষে নিরুপায় হয়ে বাড়ীতে এসে নিজ শয়ন ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে। তৃষ্ণার মৃত্যুর ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষকের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে একাধীকবার মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ করতে থাকে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed