রাজধানীতে ফাঁকা বাসায় ২ কিশোরীকে গণধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কদমতলীতে বাসায় ঢুকে দুই কিশোরীকে দলবেঁধে গণনিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১০টা থেকে রবিবার ভোর ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (৯ ফেব্রয়ারী) রাতে তিনজনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ।
সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার দুই কিশোরীর বয়ষ ১৬ ও ১৪ বছর। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিনজন হচ্ছে- রানা ব্যাপারী (৩২), সোহেল ব্যাপারী (৩৮), ও আকতার আলী (৩৮)।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) জামালউদ্দিন নীর বলেন, ‘ধর্ষণের শিকার দুই কিশোরী বান্ধবী। তারা ওই বাসায় সেদিন একা ছিলেন।’
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হক বলেন, ১৬ বছরের কিশোরীর পরিবার তাকে বাসায় রেখে বেড়াতে অন্যত্র গিয়েছিলেন। ওই দিনই ওই কিশোরীর বাসায় বেড়াতে আসে তার বান্ধবী ১৪ বছর বয়সী অপর কিশোরী। বাসা ফাঁকা পেয়ে শনিবার রাতে রানা, সোহেল ও আক্তার বাসায় ঢুকে
১৬ বছর বয়সী কিশোরীর মা–বাবা তাকে বাসায় রেখে অন্য কোথাও গিয়েছিলেন। ওই দিনই ওই কিশোরীর বাসায় বেড়াতে আসে তার বান্ধবী ১৪ বছর বয়সী অপর কিশোরী। বাসা ফাঁকা পেয়ে শনিবার রাতে রানা, সোহেল ও আক্তার বাসায় ঢুকে। পরে দুই কিশোরীকে জোরপূর্বক বেঁধে ধর্ষণ করে।
এসআই জাহিদুল হক আরও বলেন- দুই কিশোরী পর দিন সকালে কদমতলী থানায় মামলা করে। পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে কদমতলী এলাকা থেকে তিন আসামিকে গ্রেফতার করে। আসামিদের আজ সোমবার আদালতে হাজির করা হবে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed