Main Menu

জকিগঞ্জে ৬৯২ পিস ইয়াবাসহ আটক ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

আটককৃতরা হচ্ছেন, জকিগঞ্জ উপজেলার উত্তর কুল গ্রামের মো. আব্দুল খালিকের ছেলে মোঃ মোস্তাক আহমদ (৩৪) ও একই উপজেলার দিঘালিকা মো. এনাম উদ্দিনের ছেলে মো. সেবুল আহম্মেদ (১৯)।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে জকিগঞ্জ থানাধীন ইছামতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ আদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৯০০ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

Share





Related News

Comments are Closed