Main Menu

জাবি ক্যাম্পাসের গতিরোধকে রং দিল ছাত্রলীগ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যেগে নেয়া হয়েছে বিভিন্ন সামাজিক কার্যক্রম। এ উপলক্ষে রবিবার (৯ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ১৪ টি স্প্রীড ব্রেকার রং করেন নেতা-কর্মীরা। যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও দূর্ঘটনা এড়াতে এমন উদ্যেগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

রোববার সকাল সাড়ে এগারটায় কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, জয় বাংলা গেইট(প্রান্তিক গেইট), বিশমাইল গেইট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ সংলগ্ন সড়ক সহ অন্যান্য স্প্রীডব্রেকারগুলোকে হলুদ ও সাদা রং দ্বারা চিহ্নিত করা হয় যাতে সহজেই তা চোখে পড়ে।

ছাএলীগের এমন উদ্যেগের প্রশংসা করে লোকপ্রশাসন বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী ফিরোজ হাসান বলেন, অামাদের বিশ্ববিদ্যালয়ের স্প্রীডব্রেকারগুলো অনেক সময় দূর থেকে বোঝা যায় না। ফলে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। এমন অবস্থায় এ ধরণের উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সবাই উপকৃত হবে।

সভাপতি, সাধারন সম্পাদকের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন বলেন, সভাপতি সাধারণ-সম্পাদক না থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছে। ছাত্রলীগের ভাবমূর্তি উজ্জ্বল করতে সামনের দিনগুলোতে আমরা আর ও বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। মুজিববর্ষকে সামনে রেখে আমাদের নেতা-কর্মীরা অনেক বেশি উজ্জীবিত।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ- সভাপতি মিজানুর রহমান মিজান, জহিরুল ইসলাম বাবু, বায়েজিদ রানা কলিন্স, যুগ্ম- সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক তারেক হাসান,অভিষেক মন্ডল, পঙ্কজ দাস, উপ-দপ্তর সম্পাদক মইনুল হোসেন রাজন, উপ-প্রচার বিষয়ক সম্পাদক মাহিদ সহ অন্যান্য নেতাকর্মী।

Share





Related News

Comments are Closed