সিলেটে চিহিৃত গাড়ি চোর আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থেকে প্রদীপ মল্লিক দীলিপ নামে এক চিহিৃত গাড়ি চোরকে আটক করেছে পুলিশ। সে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জনতার বাজার এলাকার কানু মল্লিকের ছেলে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে মোগলাবাজারের দক্ষিণ নৈখাই খালোমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় ঢাকা মেট্টো-খ-১১-৩৯৩১ রেজি. নাম্বারের একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সে একজন চিহিৃত গাড়ি চোর। শনিবার নগরীর শাহজালাল উপশহর থেকে একটি প্রাইভেটকার চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে ধাওয়া দেয়। এতে সে আরও দ্রুত গাড়ি চালিয়ে ফেঞ্চুগঞ্জের দিকে যেতে থাকে। তবে পথিমধ্যে পুলিশ ভেরিকেড দিয়ে তাকে আটক করে।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে এসএমপির শাহপরান (রহ.) থানায় ১টি, ফেঞ্চুগঞ্জ থানায় ১টি, মৌলভীবাজার সদর থানায় ১টি, মৌলভীবাজার জেলার রাজনগর থানায় ১ ও কুলাউড়া থানায় ১টি মামলা রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, উদ্ধারকৃত প্রাইভেটকারসহ তাকে শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে এবং শাহপরান (রহ.) থানা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed