Main Menu

চুনারুঘাটে টিলায় মিলল তরুণীর মরদেহ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের যোগি টিলা থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় চুনারুঘাট থানা পুলিশ।

খবর পেয়ে মাধবপুর সার্কেল এএসপি নাজিম উদ্দিন, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, এসআই সামিউল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। তার গলার উপরের অংশে ধারালো অস্ত্রের দু’টি আঘাত রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে পুলিশ তদন্তে নেমেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed