বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত
বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেট-বিয়ানীবাজার সড়কের আব্দুল্লাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারী) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক উদ্দিন (৪০) বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের মৃত মজনু মিয়ার পুত্র। তিনি সৌদি প্রবাসী ছিলেন। বেশ কিছুদিন থেকে বাড়িতে অবস্থান করছেন।
স্থানীয়রা জানান, উপজেলার বৈরাগী ত্রিমূখ পার হয়ে সড়কের অল্প কিছুদূর যাওয়ার পর তিনি দুর্ঘটনায় পড়েন। সড়কের পাশে তাঁর মোটর সাইকেল (সিলেট-হ ১২-৬৭৯৯) পড়েছিল। মোটর সাইকেলের পাশেই তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয়দের ধারণা, বিয়ানীবাজার থেকে বাড়ি যাওয়ার পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা কোন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে ছুটে যান। সেখানে অবস্থান করা পলাশ আফজল বলেন, কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছে না। রাতের অন্ধকারের কারণে দূর থেকেও কেউ হয়তো দেখেনি। বাজার থেকে যাওয়া সিএনজি অটোরিকশার যাত্রিরা মোটর সাইকেল পড়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে ফারুক উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
বিয়ানীবার থানার অফিসার ইনচার্জ অবনী শকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed