গাজীপুরে জুয়েলারিসহ ৮ দোকানে ডাকাতি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নৈশ প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানসহ আটটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ ফেব্রয়ারী) রাতে উপজেলার সাওরাইদ বাজারে ৮টি দোকানের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।
কালিগঞ্জ থানা পুলিশ জানায়, ১৪-১৫ জনের একদল ডাকাত মধ্যরাতে বাজারে পিকআপ নিয়ে হানা দেয়। এ সময় বাজারের ৫ নৈশ প্রহরীকে একে একে বেঁধে আজিমউদ্দীনের মোবাইলের দোকান, সুভাস ও কৃষ্ণ বণিকের স্বর্ণের দোকান, জামাণ ভূঁইয়া ও আরিফের হার্ডওয়্যার, আজগরের কাপড়ের দোকান, পারভেজ, কাউছার ও মাসুদের মুদি দোকন, শরীফের ওয়ালটন শো রুমসহ আটটি দোকানে হানা দেয় সশস্ত্র ডাকাত দল।
দোকান মালিকদের দাবি ৮টি দোকান থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় ৬-৭ লাখ টাকা ও মালামাল লুট করে নিয়েছে ওই ডাকাত দল।
Related News
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রেRead More
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাRead More



Comments are Closed