সিলেটে নামাজ পড়ে সাইকেল পেল ১৫ কিশোর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৫ কিশোরকে দেয়া হয়েছে সাইকেল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার জামে মসজিদ মাঠে তাদের হাতে এসব সাইকেল তুলে দেয়া হয়।
হাতিম আলী জামে মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন জানান, শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে মসজিদ কমিটি ও তালিমুদ্দীন একাডেমির উদ্যোগে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে ওই এলাকার ৩৩ শিশু-কিশোর অংশ নেয়। তবে এক টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ১৫ কিশোর। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার হিসেবে তাদের সাইকেল ও বাকিদের একটি করে জায়নামাজ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী, সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা তাহমিদুল মাওলা, শিবগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।
Related News
সিলেটে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: তিন দফা দাবিতে সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালেরRead More
জব্দ ব্যাটারিচালিত রিকশা মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর এলাকায় অভিযানে আটক হওয়া অবৈধ ব্যাটারিচালিত যানবাহনগুলো (রিকশা, ইজিবাইক, মিশুকRead More



Comments are Closed