শ্বাসকষ্ট নিয়ে সিসিইউতে ওবায়দুল কাদের
বৈশাখী নিউজ ডেস্ক: শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জানা গেছে, আজ শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক ছিল।
বৈঠকে যোগ দিতে সকাল ১০টার দিকে সেখানে পৌঁছান ওবায়দুল কাদের। এসময় শ্বাসকষ্ট অনুভব হওয়ায় ১০ মিনিট পর কার্যালয় থেকে বের হয়ে যান।
পরে সেখান থেকে গাড়ি নিয়ে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যান তিনি। বর্তমানে হাসপাতালের সিসিইউতে ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতাল থেকে বেরিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেন, ওনার শ্বাসকষ্ট হওয়ায় হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা সবকিছু পর্যবেক্ষণ করছেন। সুস্থতায় কামনায় সেতুমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তিনি।
Related News
গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুইটি থানা ও দুইটি পৌরসভাRead More
চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয়Read More



Comments are Closed