জনতা ব্যাংকের লিখিত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: জনতা ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও-টেলর) পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৭৪২ প্রার্থীর লিখিত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ২টা ৩০টা থেকে ৪টা ৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার পূর্ণমান ২০০ নম্বর, সময় ২ ঘণ্টা।
মগবাজার গার্লস হাইস্কুল, আদর্শ হাইস্কুল, গ্রিন ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে পরীক্ষা নেয়া হবে। লিখিত পরীক্ষার জন্য আলাদা প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি, অতিরিক্ত কোনো কাগজ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed