সিলেটে ট্রাক ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাফলং, ভোলাগঞ্জসহ সিলেটের বিভিন্ন পাথর কোয়ারী সচলের দাবিতে শনিবার সকাল ছয়টা থেকে সিলেট জেলায় ৭২ ঘন্টার ট্রাক ধর্মঘট শুরু হয়েছে। সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়।
এদিকে, ধর্মঘট চলাকালে জেলার বিভিন্ন স্থানে শ্রমিকরা মিছিল ও সভার আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির উদ্দিনের পরিচালনায় এসব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক পিকাপকাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমেদ। সভাপতির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক পিকাআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার। বক্তারা অবিলম্বে কোয়ারি খুলে দেয়ার দাবি জানান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed