Main Menu

জকিগঞ্জে ৯১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে- জকিগঞ্জের এওলাসার গ্রামের মৃত আব্দুল শুকুর চৌধুরীর ছেলে মোঃ আব্দুল হালিম (৫০) ও একই উপজেলার সিরাজপুর গ্রামের মৃত মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম খানের পুত্র মোঃ মিজানুল হুদা খান (২৩)।

শনিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল শুক্রবার দুপুরে মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে সিলেটের জকিগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে আটগ্রাম সাকিনন্থ আল-আমিন হোটেল এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৯১০ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed