সিলেটে ট্রাক চালক-হেলপার খুনের ঘটনায় আটক ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়ায় ট্রাকের ভেতর থেকে চালক ও হেলপারের লাশ উদ্ধারের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দী আদায়ের জন্য তাদেরকে শনিবার বিকালে কোর্টে হাজির করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার(মিডিয়া) জেদান আল মুসা তিনজনকে আটকের কথা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই চালক ও হেলপারকে হত্যা করা হয়েছে মর্মে তারা ধারণা করছেন। তবে, তিনি তাৎক্ষনিকভাবে তাদের নাম জানাতে পারেননি।
এর আগে শুক্রবার দুপুরে লালমাটিয়ায় ট্রাকের ভেতর থেকে ট্রাক চালক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আব্দুল কাদিরের ছেলে জাহাঙ্গীর মিয়া (২৬) ও হেলপার একই এলাকার দীন মোহাম্মদের ছেলে রাজু আহমদ (২৫)-এর লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। লাশ দুটির শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানায়।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed