ইদলিবে হামলায় ৪০ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে সরকারি বাহিনীর ওপর হামলায় অন্তত ৪০ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৮০ জন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিদ্রোহী নিয়ন্ত্রিত ওই এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে।
এ হামলার পরপরই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের মিত্র রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ৪০ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে।
যদিও সানা ও রুশ সরকারের এ দাবি অস্বীকার করেছে সিরিয়ার বিদ্রোহীদের জোট ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের মুখপাত্র নাজি আল মুস্তফা।
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed