Main Menu

শাবির স্নাতক ১ম বর্ষের নবীনবরণ ২ ফেব্রুয়ারি

শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ আগামী ২রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, আগামী ২৭ জানুয়ারি ‘এ’ এবং ‘বি’ ইউনিটের সর্বশেষ ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। ২রা ফেব্রুয়ারি (রোববার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় ‘বি’ ইউনিটের এবং দুপুর ২টায় ‘এ’ ইউনিটের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।

নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

Share





Related News

Comments are Closed