ব্রাহ্মণবাড়ীয়ায় পারাবতের ‘পাওয়ার কারে’ আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢোকার সময়ই এর ‘পাওয়ার কারে’ আগুন লাগে।
আগুন লাগার পরপরই ইঞ্জিনের বগি থেকে সামনের কোচগুলো আলাদা করে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এতে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
খবর দিয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার জাকারিয়া হায়দার জানান, স্টেশনে ঢোকার মুহূর্তেই পারাবত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে— এমন সংবাদ পেয়ে দ্রুত ছুটে যান তারা।
তিনি জানান, ইঞ্জিন থেকে ধোঁয়া বের হলেও আগুন মূলত নিয়ন্ত্রণে এসেছে। কুলিংয়ের জন্য পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে। ইঞ্জিন থেকে তেল চুঁয়ে পড়ে যেকোনো সময় বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে। সে কারণে ফায়ার সার্ভিসের আরও টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
পারাবত এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৬টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে গিয়েছিল।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed