সিলেটে নিখোঁজের ২দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের ২ দিন পর সিরাজ উদ্দিন (৬৪) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে বৃদ্ধের নিজ বাড়ির পাশের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সিরাজ উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের (হেতিমগঞ্জ) কায়স্থগ্রাম ইজরাপাড়া গ্রামের মৃত রমজান উল্লাহর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজ উদ্দিন গত বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রতিদিনের ন্যায় চাষাবাদের জন্য জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর শুক্রবার সকালে এক প্রতিবেশী তার লাশ বাড়ির পাশের একটি জমিতে দেখতে পেলে আত্মীয় স্বজনদের খবর দেন।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিরাজ উদ্দিনের পুত্র মনসুর আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০০৭, তারিখ-২৩-০১-২০ইং) করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান মিজান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত সিরাজ উদ্দিনের লাশের কোন স্থানে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে মৃত্যুর কারণ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed