দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সভা
বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের এক সাধারণ সভা রোজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্য ৬টায় নগরীর এক অভিজাত হোটেলের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি আ ন ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি এম এ হান্নান, আব্দুল হান্নান পীর, দবিরুল ইসলাম, মুর্শেদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান), সিংচাপইড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ফটিক মিয়া, ফজলুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, তোফায়েল আহমদ, আব্দুল হান্নান, অর্থ সম্পাদক এ টি এম তারেক, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মুহিত, সুলেমান হোসেন চুন্নু, সহ প্রচার সম্পাদক সামছু উদ্দীন, নুরুল ইসলাম পাকি, দপ্তর সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ, বাবুল আহমদ, রায়হান আহমদ, এম এ আলম, সাব্বির আহমদ, কয়সর আহমদ, সাহিন আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন উপজেলা আন্দোলনকে বেগবান করতে ও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে আমাদের করণীয়’ শীর্ষক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়। এবং এই লক্ষ্যে এলাকার সর্বস্তরের জনগণের একাত্মতা নিশ্চিত করতে প্রচার প্রচারণা সভা-সেমিনার করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই আলোকে উপস্হিত সকলে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আমাদের সকলের আন্তরিকতায় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ।
Related News
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More



Comments are Closed