৮২৩৮ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আট হাজার ২৩৮ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে জাতীয় সংসদে। এদের কাছে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৯৭ হাজার কোটি টাকা। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য আহসানুল ইসলাম টিটুর প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তালিকা তুলে ধরেন।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ঋণখেলাপি আট হাজার ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে রিমেক্স ফুটওয়্যার, ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস, এসএ ওয়েল রিফাইনারি লিমিটেড, রূপালি কম্পোজিট লেদারওয়্যার লিমিটেড, কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেড, রাইজিং স্টিল লিমিটেড, মোহাম্মদ ইলিয়াম ব্রাদার্স (পিভিটি) লিমিটেড, সামনাজ সুপার ওয়েল লিমিটেড, অ্যালো কোট লিমিটেড, গ্যালাক্সি স্যুটওয়্যার অ্যান্ড ইয়ার্ন ডাইং, বুলট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বেনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কম্পিউটার সোর্স লিমিটেড, রাবেয়া ভেজিটেবল ওয়েল ইন্ডান্ট্রিজ লিমিটেড ও বাংলা লায়ন কমিউনিকেশন লিমিটেড উল্লেখযোগ্য।
মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে টিটুর প্রশ্নের লিখিত উত্তরে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থেকে পাওয়া সিআইবি ডাটাবেজের ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য থেকে অর্থমন্ত্রী এ তালিকা দেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
মন্ত্রী বলেন, ঋণখেলাপি কোম্পানিগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৯৬ হাজার ৯৮৬ কোটি ৩৪ লাখ টাকা। আবার এদের পরিশোধিত ঋণের পরিমাণ ২৫ হাজার ৮৩৬ কোটি ৪ লাখ টাকা।
ঋণখেলাপির তালিকার শুরুতে স্থান পাওয়া কিছু প্রতিষ্ঠান-
রিমেক্স ফুটওয়ার লিমিটেড, ক্রিসেন্ট লেদার প্রোডাস্টস লিমিটেড, রুপালী কম্পোজিট লেদার ওয়্যার লিমিটেড, রাইজিং স্টিল লিমিটেড, মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স প্রাইভেট লিমিটেড, এস এ ওয়েল রিফাইনারি লিমিটেড, সামান্নাজ সুপারওয়েল লিমিটেড, কোয়ান্টাম পাওয়ার সিস্টেমস লিমিটেড, অ্যালোয় কোট লিমিটেড, গ্লাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ার্ন ডায়িং লিমিটেড, বিল্ড ট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বেনেটেক্স ইন্ড্রাস্টিজ লিমিটেড, কম্পিউটার সোর্স লিমিটেড, রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ড্রাস্টিজ লিমিটেড, বাংলা লাইন কমিউনিকেশনস লিমিটেড, লেক্সকো লিমিটেড, আলপা কম্পোজিট টাওয়েলস লিমিটেড, সুপ্লোভ রোটোর স্পিনিং লিমিটেড, বেল কনস্ট্রাকশন সান বিএইসডি লিমিটেড, চৌধুরী নিটওয়ারস লিমিটেড, জেকোয়ার্ড নিটেক্স লিমিটেড, ইব্রাহীম টেক্সটাইল মিলস লিমিটেড, সুপ্রোভ কম্পোজিট নিট লিমিটেড, হলমার্ক ফ্যাশন লিমিটেড, ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেড, ফেয়ার ট্রেড ফেব্রিকস লিমিটেড, বাংলাদেশ সুপার অ্যান্ড ফুড ইন্ড্রাস্টিজ করপোরেশন, শাহরিস কস্পোজিট টাওয়েল লিমিটেড, লিটোন ফেব্রিকস লিমিটেড, সুরোজ মিয়া জুট স্পিনিং মিলস লিমিটেড, পদ্মা পলি কটন নিট ফেব্রিকস লিমিটেড, আয়মান টেক্সটাইল অ্যান্ড হুমিয়ারি লিমিটেড, সিমরান কম্পোজিট লিমিটেড, এস কে স্টিল, হ্যালপ লাইন রিসোর্সেস লিমিটেড, নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেড, ভারগো মিডিয়া, বিসমিল্লাহ টাওয়েল লিমিটেড, আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেড, লাইট হাউজ ইনফ্রাস্টাকচার লিমিটেড, ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেড, সালেহ কার্পেট মিলস লিমিটেড, ইউনাইটেড অ্যাপারেল ইন্ড্রাস্টিজ লিমিটেড, টি অ্যান্ড ব্রাদার নিট কম্পোজিট লিমিটেড, বাংলাদেশ ইন্ড্রাস্টিয়াল ফিন্যান্স কো. লিমিটেড, করোলা করপোরেশন বিডি লিমিটেড, রহমান স্পিনিং মিলস লিমিটেড, ইসলাম ট্রেডিং কনসোটিয়াম লিমিটেড, দি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফাকচারিং কোম্পানি লিমিটেড, ড্রিম স্ট্রলি রি-রোলিং মিলসা লিমিটেড, মাদারিপুর স্পিনিং মিলস লিমিটেড, হাবীব স্টিলস লিমিটেড, এমএইচ গোল্ডেন জুট মিলস লিমিটেড, সেমারসিটি জেনারেল ট্রেডিং লিমিটেড, ইব্রাহিম কনসোটিয়াম লিমিটেড, লামিসা স্পিনিং লিমিটেড, সোনালী জুট মিলস লিমিটেড, চৈতি কম্পোজিট লিমিটেড, এম শিপ বিল্ডার্স অ্যান্ড স্টিল লিমিটেড, এডভান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিজ লিমিটেড, এমবিএ গার্মেন্টস অ্যান্ড টেক্সাইট লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ইউনাইটেড এয়াওয়েজ (বিডি) লিমিটেড, দি এরিস্ট্রোক্রেট এগ্রো লিমিটেড, উবার্টি ফ্যাশন ওয়্যারস লিমিটেড, এক্সপার টেক্স লিমিটেড, সাদ মূসা ফেব্রিকস লিমিটেড, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, ওয়াল মার্ট ফ্যাশন লিমিটেড, আমাদের বাড়ি লিমিটেড, এগ্রো ইন্ড্রাটিজ (প্রা) লিমিটেড, সুপ্রোভ ম্যালেঞ্জ স্পিনিং লিমিটেড, এটলাস গ্রিনপ্যাক লিমিটেড, হিমালয়া পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, এইচআরসি শিপিং লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed