চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
আন্তর্জাতিক ডেস্ক : চীনে করোনা ভাইরাসে আক্তান্ত হয়ে মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। এ ভাইরাসে চীনে ১৩টি প্রদেশে নতুন করে আরো ৪৪০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। খবর আল জাজিরার।
এদিকে বুধবার করোনা ভাইরাস নিয়ে বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই বৈঠকে করোনা ভাইরাসের জন্য বৈশ্বিকভাবে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা হবে কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, চীনের উহান শহরেই গত ডিসেম্বর করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এছাড়া প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া এই ভাইরাসে ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান ও যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed