সিলেটে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ঘাসিটুলা মজুমদার পাড়ার একটি কলোনী থেকে শাহাদাত হোসেন (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এলাকার বাছিত মিয়ার কলোনীর ঘর থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শাহাদাত হোসেন ঐ কলোনীর বাসিন্দা রফিক মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সংলগ্ন এলাকায়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, এখানে পরিবারের সঙ্গে থাকতো শাহাদাত। পাশাপাশি তার ভগ্নিপতির সঙ্গে মাংসের দোকানে কাজ করতো। ওইদিন ঘটনার সময় তার ভগ্নিপতি দোকানে ছিলেন। বোন ডিম আনার জন্য টাকা দিয়ে বাসা থেকে বেরিয়ে যান। পরে তারা বাসায় ফিরে জানালা দিয়ে ঘটনাটি দেখতে পান।
তিনি আরও জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখছেন তারা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed