সিলেটে ট্রাক চাপায় যুবক নিহত, আহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ মাহবুব অর্জন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা আরো ২ আরোহী আহত হন। গুরুতর আহত আকাশ দাশ দ্বীপ ও সানি রায়কে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইমতিয়াজ নগরীর শেখঘাট এলাকার বাসিন্দা।
জানা গেছে, নগরীর জিন্দাবাজারে একটি গায়ে হলুদ অনুষ্ঠান শেষে বালুচরে কনের বাড়িতে যান ইমতিয়াজ ও তার বন্ধুরা। বালুচর থেকে ফেরার পথে চৌহাট্টা পয়েন্টে আসা মাত্র জিন্দাবাজার থেকে বিমানবন্দরমুখী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪১১২২) তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাদের মধ্যে ইমতিয়াজ ঘটনাস্থলেই মারা যান।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed