শাহ আরেফিন টিলায় বিভিন্ন সরঞ্জাম ধ্বংস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় চার ঘন্টার অভিযানে সাড়ে ৪ কোটি টাকার অবৈধ পাথর উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করেছে প্রশাসন।
মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে বিজিবি, পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
এ সময় শাহ আরেফিন টিলায় বাঁধ কেটে পানি দিয়ে সম্পূর্ণভাবে ডোবানো হয় কোয়ারি এলাকা। ধ্বংস করা হয় ২৮টি লিস্টার মেশিন, ৭ হাজার ফুট পাইপ এবং ফুটো করা হয় ৩টি ট্রাক্টরের চাকাসহ পাথর উত্তোলনে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি। ধ্বংসকৃত সরঞ্জামের পরিমাণ আনুমানিক ৪ কোটি ৫১ লাখ টাকা।
এছাড়া নিয়মিত সেখানে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে টাস্কফোর্স।
কোম্পানীগঞ্জের পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে গত পাঁচ দিনের ব্যবধানে দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।
Related News
ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।Read More
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More



Comments are Closed