বিয়ানীবাজারে মাথাবিহীন কংকাল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে অজ্ঞাত এক ব্যক্তির কংকাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা এলাকার সোনাই নদীর তীরবর্তী ঝোপ থেকে মাথাবিহীন এ কংকাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লাশের মাংস পচে যাওয়ায় শুধুমাত্র কঙ্কাল রয়েছে। তবে লাশের সাথে থাকা লুঙ্গি ও গেঞ্জি দেখে স্থানীয়রা বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে।
আলামত হিসাবে জব্দ করা হয়েছে লাশের পাশে পড়ে থাকা লুঙ্গি ও গেঞ্জি। অজ্ঞাত ব্যক্তির লাশটি থেকে মাংস ঝরে গেছে। শুধু পায়ের গোড়ালিতে মাংস রয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর জানান, কঙ্কালের সাথে একটি গেঞ্জি ও লুঙ্গি রয়েছে। তবে ডিএনএ টেস্ট ছাড়া এ কঙ্কাল দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব নয়।
Related News
ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।Read More
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More



Comments are Closed