‘তারুণ্য, রাজনীতি এবং সহিষ্ণুতা’ শীর্ষক লেকচার
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আইডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘তারুণ্য, রাজনীতি এবং সহিষ্ণুতা’ বিষয়ক পাব্লিক লেকচার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমনরুমে এই পাব্লিক লেকচারটি অনুষ্ঠিত হয়।
এসময় সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসানের উপস্থিতিতে আইডিয়া বাংলাদেশ এর সংস্কৃতি বিষয়ক কর্মী নাহিদা সুলতানার সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে ‘তারুণ্য, রাজনীতি এবং সহিষ্ণুতা’র উপর বিস্তারিত আলোচনা করেন সরকার ও রাজনীতি বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী ও প্রশিক্ষক মুজাহিদুল ইসলাম জাহিদ।
এসময় তিনি ‘তারুন্যের সংজ্ঞা, তারুণ্যের ব্যাপ্তিকাল, তরুণদের কর্তব্য’ ও ‘রাজনীতির সংজ্ঞা, পরিধি এবং বর্তমান রাজনীতির প্রেক্ষাপট ও রাজনীতির পথে প্রতিবন্ধকতা’ এবং ‘সহিষ্ণুতা, তারুণ্য ও রাজনীতির পথে সহিষ্ণুতার গুরুত্ব, সহিষ্ণুতার পথে প্রতিবন্ধকতা ও প্রতিবন্ধকতা থেকে উত্তরণের উপায়’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন “স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাসে আমরা গণহত্যা, অভুত্থান, পাল্টা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, বিরোধী দলের উপর নিপীড়নসহ নানা অসহিষ্ণু কার্যক্রম দেখতে পাই। এমন প্রেক্ষাপটে সুষ্ঠু রাজনৈতিক চর্চা ও গনতন্ত্রের প্রতিষ্ঠায় সহিষ্ণুতার চর্চার কোন বিকল্প নেই।”
এছাড়াও এসময় সহিষ্ণুতার উপর আরও বিস্তারিত আলোচনা করেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী শাহাব আহমেদ ও ৪৭ ব্যাচের শিক্ষার্থী আল হাবিব।
উল্লেখ্য, আইডিয়া বাংলাদেশ একটি গবেষণা সংস্থা। “শান্তি এবং উন্নতির জন্য আইডিয়া” স্লোগান কে ধারণ করে আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে সংগঠনটি নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে আয়োজিত হয় এই পাব্লিক লেকচারটি।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed