ইয়েমেনে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৮০ সেনার মৃত্যু হয়েছে। শনিবার দেশটির রাজধানী সানা থেকে ১৭০ কিলোমিটার দূরে কেন্দ্রীয় প্রদেশ মারিবে এ ঘটনা ঘটে।
ইয়েমেনের সরকার ক্ষেপণাস্ত্র হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করেছে। তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো পক্ষ দায় স্বীকার করেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, হামলায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।- খবর বিবিসি
এমন হামলাকে ‘কাপুরুষোচিত’ অভিহিত করে এই হামলার নিন্দা জানিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আবদরাব্বু মনসুর হাদি। তিনি বলেছেন, ‘এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে হুতিদের শান্তি স্থাপনে কোনো আগ্রহ নেই।’
এর আগে গত বছরের এডেনে আগস্টে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ইয়েমেনের সরকারি বাহিনীর কুচকাওয়াজে আঘাত হেনেছিল। ওই হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছিলেন।
২০১৫ সালের মার্চ থেকে সংঘাতে জর্জর হয়ে আছে ইয়েমেন। ওই সময় হুতি বিদ্রোহীরা দেশটির পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং প্রেসিডেন্ট হাদিকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করে।
বিশ্লেষকদের মতে, ইয়েমেনে গৃহযুদ্ধের আড়ালে সৌদি আরবসহ সুন্নি দেশগুলোর সঙ্গে ছায়াযুদ্ধ চলছে শিয়া মতাবলম্বী ইরানের। এরই মধ্যে বছরের পর বছর ধরে চলা এই সংঘর্ষে ইয়েমেনে লাখ লাখ লোকের মৃত্যু হয়েছে। জাতিসংঘের মতে, বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট সৃষ্টি হয়েছে ইয়েমনে।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed