শ্রীমঙ্গলে গাছের সাথে বাঁধা স্কুলছাত্রের মরদেহ
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের সাথে বাঁধা অবস্থায় ইব্রাহীম মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় ফিনলের বুরবুরিয়া চা বাগানের বধ্যভূমির পাশের একটি গাছের সাথে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহীম উপজেলার ভানুগাছ রোডের মতিন মিয়ার বাসার ভাড়াটিয়া মাংস ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে। সে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে ইব্রাহীম নিখোঁজ ছিল। এ ঘটনায় রাতে মাইকিং করে তার সন্ধান চাওয়া হয় এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়। আজ মঙ্গলবার সকালে চা বাগানের শ্রমিকরা বাগানে কাজে গেলে একটি গাছের সাথে বাঁধা অবস্থায় গোড়ায় একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ এখনও ঘটনাস্থলে অবস্থান করছে। ঘটনার আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি বিশেষ দল ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
Related News
কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন
Manual5 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষাRead More
কমলগঞ্জে রাজকান্দি বন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের দুর্গম পাহাড়ি এলাকাRead More



Comments are Closed